Onima

“অণিমা”

নয়নাবিরাম একটা বাগান। বাগানটা যার উনি নিশ্চয়ই বাগানবিলাসী। জায়গা যদিও বেশী নয় কিন্তু এমন করে সাজানু, তন্ময় হয়ে ঘুরে তাকালে মনে হয় দিগন্ত থেকে সবুজ এসে মিশেছে ফোয়ারায়। আকাশের দিকে তাকালে মনে হয় ফুলপরীরা ভ্রমরীর সাথে আড়ি দিয়ে মধুচুরের সাথে মিতালিতে মত্ত। অভিনব ফুলে ফলে সুজ্জিত বাগান। পলাশতলে চেয়ার টেবিল। বাতাসে খাতার পাতা উল্টাচ্ছে। গরম চা থেকে ভাপ ওঠছে। আসে পাশে কেউ নেই। দূরে আলকুশী লতা থেকে এক রমনী ফুল তুলতে চাইছে। কাঁটায় আঘাত পেয়ে চট করে হাত সরিয়ে মুখে বড়ুআঙুল দিয়ে মাথা তুলে কপাল কুঁচকে তাকালে, এক পুরুষ শরীর কাঁপিয়ে হাসতে হাসতে বলল,
ও অণিমা, তুমি কি আমাকে ভুলে গেলে?
আমিতো তোমাকে ভুলতে চাইনি,
তবুও তুমি চলে গেলে,
একটিবারও পিছন ফিরে না তাকালে।
কেন এত নির্দয় হলে,
তোমার মনে তো তামার বিষ ছিল না,
তবে কেন মিছরির ছুরি দিয়ে মনে ঘাঁ দিলে?

অণিমা কপাল আরো কুঁচ করে বলল, ‘তোমার হৃদয়হিনতার প্রতিক এই পলাশগাছ।’
পুরুষ ঠোঁটবাঁকিয়ে বিদ্রুপ হেেস বলল,

সখি, মনে কত শখ ছিল;
ছিলো চোখে নবরঙ্গের স্বপ্ন,
সুখের দীগন্তে সুখি হব যেয়ে,
পথ চলছিলাম, মনানন্দে, তাইরে নাইরে করে,
পবন আমাকে সুখের বর্তা দিচ্ছিল,
কখনো যাচ্ছিল গন্তব্যে,
কখনো ফিরে এসে বলছিল,
তাড়ে চল, সুখ তোর অপেক্ষায় অপেক্ষমাণ,
আমি উত্তেজিত হয়েছিলাম,
জোর কদমে হাঁটছিলাম,
কিন্তু মাঝ পথে কাল বৈশাখি এসেছিল,
আমাকে থামতে হয়েছিল থোড়াক্ষণ,
এক একটা দণ্ড হায়ন মনে হচ্ছিল যেন।

অণিমা বেজার হয়ে পুরুষের মুখের দিকে তািকয়ে ধীরকণ্ঠে বলল, আমি বুড়ি হয়ে গিেয়ছি। তুমি এখনো সুপুরুষ। আমাকে অভিশপ্ত করলে কেন, কি ক্ষতি আমি করেছিলাম?’
‘চিন্তার কারণ নেই, বয়সের ভারে সবাইকে বুড়া হতেই হবে।
মন না দেহ বুড়া হয়েছে? দেহতো সবার বুড়া হয়, অনেকের মন বুড়া হয় না, আর ওরা হল কবি?’
অণিমা আবেগপ্রবণ হয়ে বলল,
বন্ধু তোমার অপেক্ষায় অপেক্ষমাণ আমি যৌবনকে আঁচলে রেখেছি বেঁধে।
বন্ধু তোমার আশায় আমি মনে পাষাণ বেঁধেছি বুক ভিজাই বিরহে কেঁদে।
পুরুষ বিদ্রুপ হেেস বলল, ‘কেঁদ না পাষাণী তুমি কেঁদ না। তুমি কাঁদলে পলাশগাছটা মরে যাবে। পলাশ নুন পছন্দ করে না গো।’

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.